চিত্রের মুরগিটি রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। নিচে মুরগির রাণীক্ষেত রোগের কারণ ও লক্ষণ ব্যাখ্যা করা হলো-
রোগের কারণ : New castle disease virus দ্বারা এ রোগটি হয়ে থাকে। আক্রান্ত বা বাহক পাখির শ্বাসতন্ত্র নিঃসৃত পদার্থ ও মলের মাধ্যমে ভাইরাস নির্গত হয় যা শ্বাস গ্রহণের সময় বাতাসের বা খাবারের সাথে মুখ দিয়ে সুস্থ মুরগির দেহে প্রবেশ করে।
রোগের লক্ষণ :
১. আক্রান্ত পাখি দল ছেড়ে ঘরের কোণে ঝিমানো অবস্থায় থাকে।
২. সুস্থ পাখি হঠাৎ কক্ শব্দে ওপরে লাফ দেয়, তারপর মারা যায়।
৩. শ্বাসতন্ত্রে আক্রান্তের লক্ষণ প্রকাশ পায়, ফলে শ্বাসকষ্ট হয়।
৫. খাদ্যনালি আক্রান্তের ফলে সাদা চুনের মতো মল ত্যাগ করে।
৪. ঘাড়, ডানা ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়। নাক দিয়ে শ্লেষ্মা ঝরে।
৬. মলের রং সবুজ অথবা সবুজ ও হলুদ বর্ণের মিশ্রণ দেখা যায়।
৭. মুরগির ডিম উৎপাদন কমে যায়। এমনকি বন্ধও হয়ে যায় ৷
৮. চোখ ফুলে ওঠে, কানের লতি ও মাথার ঝুঁটি কালচে বর্ণ হয়।
৯. ঘাড় বাঁকা হয়ে যায়, মাথা ঘুরাতে থাকে এবং খুঁড়িয়ে চলে।
১০. দুর্গন্ধযুক্ত পাতলা মল মুরগির পেছনের পালকে লেগে থাকে।
একে চুনা হাগাও বলে ।