ফজলু বিশ্বাসের গৃহীত সেচ পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা কর
উত্তর: উদ্দীপকের ফজলু বিশ্বাসের গৃহীত পদ্ধতিটি হলো AWD সেচ পদ্ধতি। নিচে চিত্রসহ এই পদ্ধতিটি বর্ণনা করা হলো- AWD পদ্ধতি হলো বোরো ধানের জন্য পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি, যেখানে ৭ - ১০ সে. মি ব্যাস ও ২৫ সেমি লম্বা ছিদ্রযুক্ত পিভিসি পাইপ ব্যবহৃত হয়। এটি চারা রোপণের ১০- ১৫ দিনের মধ্যে ধানের চারটি গোছার মাঝে খাড়াভাবে বসানো হয়, যাতে ১০ সেমি অংশ মাটির উপরে ও ১৫ সে. মি অংশ মাটির নিচে থাকে। পাইপের তলা পর্যন্ত মাটি সরিয়ে ফেলা হয় এবং যখন পানির স্তর সেখানে নেমে আসে, তখন ৫ – ৭ সেমি পানি দিয়ে সেচ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে ভিজানো ও শুকানোর মাধ্যমে সেচ দেওয়া হয় জাতভেদে ৪০ -৫০ দিন পর্যন্ত। গাছে শীষ বের হওয়ার পর থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত ২ – ৫ সেমি পানি রাখা হয়। এ পদ্ধতিতে সেচের সংখ্যা কমে, ফলে পানি, জ্বালানি ও শ্রমিক খরচ সাশ্রয় হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
ফজলু বিশ্বাসের গৃহীত সেচ পদ্ধতিটি চিত্রসহ বর্ণনা কর
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
