উদ্দীপকের উল্লেখিত সেচ পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতিটি হলো AWD (Alternate Wetting and Drying)। এটি মূলত ধানক্ষেতে পানি একটানা জমিয়ে না রেখে নির্দিষ্ট সময় পরপর শুকিয়ে আবার পানি দেওয়ার কৌশল। নিচে AWD সেচ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- AWD পদ্ধতিতে সেচ প্রদানের জন্য প্রয়োজন একটি ৭-১০ সে. মি. ব্যাস ও ২৫ সে. মি. লম্বা ছিদ্রযুক্ত পিভিসি পাইপ। এটি চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে জমিতে চারটি ধানের গোছার মাঝে খাড়াভাবে স্থাপন করতে হবে যেন এর ছিদ্রবিহীন ১০ সে. মি. মাটির উপরে এবং ছিদ্রযুক্ত ১৫ সে. মি. মাটির নিচে থাকে। এবার পাইপের তলা পর্যন্ত ভিতর থেকে মাটি উঠিয়ে নিতে হবে। যখন পানির স্তর পাইপের তলায় নেমে যাবে এবং চুল ফাটার ন্যায় হবে তখন জমিতে সেচ দিতে হবে যেন দাঁড়ানো পানির পরিমাণ ৫-৭ সে. মি. হয়। এতে রস প্রাপ্তির জন্য শিকড় গভীরে যায় এবং তাতে অধিক পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। আবার পানি শুকিয়ে পাইপের তলায় নেমে গেলে পুনরায় সেচ দিতে হবে। এভাবে পর্যায়ক্রমিক ভিজানো ও শুকানো পদ্ধতিতে সেচ চলবে জাতভেদে ৪০-৫০ দিন পর্যন্ত। গাছে থোড় থেকে দানা শক্ত হওয়ার পূর্ব পর্যন্ত ক্ষেতে স্বাভাবিক ২-৫ সে. মি. পানি রাখতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত সেচ পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
