উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতিটি হলো মুক্ত প্লাবন সেচ পদ্ধতি। এটি একটি ভূ-পৃষ্ঠস্থ সেচ পদ্ধতি। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- যে পদ্ধতিতে জমিতে পানি চলাচলের উপর কোনো নিয়ন্ত্রণ বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে প্রধান নালা থেকে মুক্তভাবে প্লাবনের আকারে সমস্ত জমিতে পানি সরবরাহ করা হয় তাকে মুক্ত প্লাবন সেচ পদ্ধতি বলে। এ পদ্ধতিতে জমির অপেক্ষাকৃত উঁচু স্থান থেকে ঢালুর দিকে পানি ছেড়ে দেওয়া হয়। ফলে সমতল ও ঈষৎ ঢালু জমিতে জমির সর্বত্র পানি ছড়িয়ে পড়ে। এ পদ্ধতিতে সেচের পানি যাতে জমি থেকে বের হয়ে আশপাশে যেতে না পারে সেজন্য জমির চারদিকে মজবুত করে আইল বাঁধার প্রয়োজন হয়। যেখানে অত্যন্ত সস্তায় প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় সেখানে এ পদ্ধতি ব্যবহার করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
