উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিহ্নিত মাটি কীভাবে সংশোধন করবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিহ্নিত মাটি হচ্ছে অম্লীয় মাটি। অম্লীয় মাটি সংশোধনের উপায়সমূহ নিচে বিশ্লেষণ করা হলো- ১. চুন ব্যবহার করে: মাটির অম্লত্ব কমানোর জন্য চুন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। চুন প্রয়োগের ফলে মাটিতে H [গণিত] এর পরিমাণ কমে এবং OH এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অম্লত্ব হ্রাস পায়। ২. জৈব সার ব্যবহার: মাটিতে বিভিন্ন প্রকার জৈব সার যেমন-গোবর, কম্পোস্ট, সবুজ সার, ট্রাইকোডার্মা ইত্যাদি প্রয়োগ করলে জৈব এসিডসমূহ মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি করতে অর্থাৎ মাটির একটি নির্দিষ্ট অম্লমান স্থির রাখতে সহায়তা করে। ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। ৩. সবুজ সার ব্যবহার করে: অম্ল প্রধান মাটিতে বরবটি, ধৈঞা, শণপাট, ইত্যাদি সবুজ সার জাতীয় উদ্ভিদ চাষ করে ফুল আসার আগে আগে সেগুলো চাষ দিয়ে মাটিতে মিশিয়ে সেচ দিলে গাছ পচে মাটিতে জৈব সারের কাজ করে। এ জৈব সার মাটির ক্ষারের ক্ষমতা বাড়িয়ে দিয়ে মৃত্তিকা দ্রবণ থেকে H [গণিত] কে সরিয়ে মাটির অম্লতার মাত্রাকে কমিয়ে দেয়। ৪. সুষম সার ব্যবহার করে: ফসলের জমিতে ইচ্ছামতো ভারসাম্যহীনভাবে রাসায়নিক সার ব্যবহার না করে, বিভিন্ন সারের সমন্বয় ঘটিয়ে সুষম সার প্রয়োগ করা হলে অম্লত্ব বাড়ার সম্ভাবনা কমে যায়। ৫. সেচের পানির মান উন্নয়ন: সেচের পানিতে Fe, Al প্রভৃতি খনিজ লবণ থাকলে জমিতে অম্লত্ব বেড়ে যায়। সুতরাং সেচের পানি প্রয়োগের পূর্বে পানির গুণগত মান পরীক্ষা করে সম্ভব হলে Fe ও Al মুক্ত পানি ব্যবহার করতে হবে। সুতরাং, উপরোল্লেখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে অম্লীয় মাটি সংশোধন করা সম্ভব।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'A চিহ্নিত মাটি কীভাবে সংশোধন করবে? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর