আলমের জমির মাটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আলমের মাটি হলো অম্লীয় প্রকৃতির। নিচে এই মাটির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো- ১. অম্ল মাটির pH মান ৭.০ এর কম হয়। ২. মৃত্তিকায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি উপাদানের ঘাটতি দেখা দেয়। ৩. ফসফরাস, কোবাল্ট ও জিংক উপাদানের সহজলভ্যতা কমে যায়। ৪. জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ব্যাকটেরিয়া ও এক্টিনোমাইসিটির কার্যাবলি কমে যায়, ছত্রাকের কার্যাবলি বেড়ে যায়। ৫. বোরন, ম্যাঙ্গানিজ, কপার ইত্যাদি গৌণ উপাদান সহজলভ্য হয়। ৬. অম্লত্ব বৃদ্ধি পেলে নাইট্রোজেন, মলিবডেনাম, পটাশিয়াম, ফসফরাস ও সালফারের দ্রবণীয়তা কমে যায়। ৭. আলু, তিল, মুগ, আনারস, লেবু, কলা, চা, কফি অম্ল মাটিতে ভালো জন্মে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
আলমের জমির মাটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
