মুশফিককে কৃষি কর্মকর্তা যে পরামর্শ দিয়েছিলেন উদ্দীপকের আলোকে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে কৃষি কর্মকর্তা মুশফিককে মাটির বুনট পরিবর্তনের পরামর্শ দেন। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো- মাটির বুনট বলতে কোনো মাটিতে বালিকণা, পলিকণা ও কাদাকণা কি অনুপাতে আছে সে হারকে বোঝায়। মাটির বুনটের উপর মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা নির্ভর করে। মাটির বুনট দেখেই সফলভাবে কোন ফসল জন্মাতে পারবে তা নির্ধারণ করা যায়। উদ্দীপকে দেখা যায় মুশফিকের বাবা চরাঞ্চলের বেলে মাটিতে তরমুজ চাষ করেছিলেন। বেলে মাটিতে পলি ও কর্দমকণার পরিমাণ কম। এ মাটি ঢিলা ও ঝুরঝুরে। এ মাটির কণাগুলো বড় বড় ও পানি ধারণ ক্ষমতা কম। মাটির ছিদ্র বেশি হওয়ার কারণে পানি তাড়াতাড়ি শুকিয়ে 'যায় এবং অধিক পরিমাণ বায়ু চলাচল করে। এসব বৈশিষ্ট্যে তরমুজ চাষে সহায়ক। কিন্তু মুশফিক তার জমিতে মাঠ ফসল চাষ করার ইচ্ছা পোষণ করলে কৃষি কর্মকর্তা তাকে মাটির বুনট পরিবর্তন করতে বলেন। কারণ চরাঞ্চলের বেলে মাটি মাঠ ফসল চাষের জন্য উপযোগী নয়। মাঠ ফসল চাষের জন্য বুনট হলো দো-আঁশ মাটি। এ মাটিতে ৫০% বেলে এবং বাকি ৫০% পলি ও কর্দম কণা থাকে। বেলে কণিকার প্রাধান্য থাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয় না। এ মাটির সংযুতি উন্নত বিধায় পানি ধারণ ও শোষণ ক্ষমতা ভালো। পরিশেষে বলা যায় যে, মুশফিক দেওয়া কৃষি কর্মকর্তার বেলে মাটির বুনট পরিবর্তন করে দো-আঁশ মাটিতে রূপান্তরের পরামর্শ খুবই কার্যকরী ও যৌক্তিক।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মুশফিককে কৃষি কর্মকর্তা যে পরামর্শ দিয়েছিলেন উদ্দীপকের আলোকে তা বর্…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
