উদ্দীপকে উল্লিখিত নাসিরের জমির সমস্যার কারণগুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে নাসিরের জমিতে মাটির অম্লমান, ৪.৫। অর্থাৎ তার জমিতে অম্লত্ব সৃষ্টি হয়েছে। তার জমিতে অম্লত্ব সৃষ্টির কারণগুলো নিচে বর্ণনা করা হলো- ১. নিবিড় ফসল চাষ কোনো জমিতে ফসল উৎপাদনের নিবিড়তা যত বাড়ে সে মাটির অম্লত্ব বৃদ্ধির সম্ভাবনাও তত বৃদ্ধি পায়। প্রতি ফসল মৌসুমে কর্তিত ফসলের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ খাদ্যোপাদান অপসারিত হয়। ২. অম্লীয় সার প্রয়োগ: মাটিতে প্রধানত ইউরিয়া ও অন্যান্য 'রাসায়নিক সার বহুদিন ব্যবহার করলে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। ৩. অণুজীবের কার্যাবলি জৈব পদার্থের বিয়োজন ও রাসায়নিক 'রূপান্তরের ক্ষেত্রে অণুজীব প্রভাবিত জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মাটিতে নানা প্রকার জৈব এসিড ও নাইট্রোজেন আয়ন উৎপাদিত হয়। জৈব এসিড ক্ষারক উপাদানের অপচয় ঘটিয়ে মাটির অম্লত্ব বাড়াতে পারে। ৪. প্রাকৃতিক কারণ: অম্লীয় উৎস শিলা থেকে সৃষ্ট মাটি অম্লীয় হয়। এছাড়া বৃষ্টিপাত ও ক্ষারক দ্রব্যের চুয়ানির ফলে মাটিতে অম্লত্ব দেখা দেয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নাসিরের জমির সমস্যার কারণগুলো বর্ণনা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
