উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা হলো অম্লীয় ধরনের, কারণ অম্ল মাটির pH এর মান ৭.০ এর নিচে। উদ্দীপকের চিহ্নিত মৃত্তিকা হলো অম্লীয় ধরনের, কারণ অম্ল মাটির pH এর মান ৭.০ এর নিচে। মাটিতে হাইড্রোক্সিল আয়নের (OH-) চেয়ে হাইড্রোজেন আয়নের (H [গণিত] ) ঘনত্ব বা পরিমাণ বেশি হলে মাটি অম্ল হয়। অম্লমান ৭ এর কম হলে মাটি অম্লীয় হয়। যে মাটির অম্লমান ৭ এর চেয়ে যত কম সে মাটির অম্লত্ব ততো বেশি। মৃত্তিকা বিজ্ঞানভিত্তিক শ্রেণিবিভাগ অনুসারে তীব্র অম্লের অম্লমান মাত্রা pH ৫.৫ এর নিচে। মধ্যম অম্লের pH ৫.৫ - ৬.০ এর মধ্যে এবং ঈষৎ অম্লের pH ৬.০ - ৭.৫ এর মধ্যে। আবার এস. সি. ব্রেডির মৃত্তিকা শ্রেণিবিভাগ অনুসারে অত্যধিক অম্লীয় মাটির অম্লমান মাত্রা ৩৪, অধিক অম্লীয় মাটির ৪- ৫, মধ্যক অম্লীয় মাটির ৫ – ৬ এবং স্বল্প অম্লীয় মাটির অম্লমান মাত্রা ৬ - ৭। এছাড়াও বাংলাদেশের SRDI কর্তৃক মৃত্তিকার শ্রেণিবিভাগ অনুযায়ী অত্যধিক অম্লীয় মাটির pH ৪ - ৫ এর নিচে, অধিক অম্লের ৪.৫ - ৫.৫ এবং মৃদু অম্লীয় মাটির pH মান ৫.৬-৬.৫। সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবেই বলা যায় যে, উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা অম্লীয় ধরনের কারণ এর pH মান ৭.০ এর নিচে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের- ব্যাখ্যা কর।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
