উদ্দীপকে রমিজ মিয়ার শেখা ধান উৎপাদন কৌশলটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রমিজ মিয়ার ধান উৎপাদন কৌশলটি হলো SRI (System of Rice Intensification)। নিম্নে SRI পদ্ধতিতে ধান উৎপাদন কৌশলটি বর্ণনা করা হলো- ১. চারার বয়স কম বয়সের অর্থাৎ ১০-১৫ দিনের চারা রোপণ করা হয়। এতে চারা শক্ত থাকে মারা যায় না এবং রোপণের পর আগায় থোড় বের হয় না। ২. চারা রোপণ: সাধারণত রোপা আমন মৌসুমে মধ্য জুলাই মধ্য আগস্ট মাসে এবং বোরো মৌসুমে জানুয়ারির প্রথম দিকে জমিতে চারা রোপণ করতে হয়। ৩. রোপণ দূরত্ব: গুছি থেকে গুছি এবং সারি থেকে সারির দূরত্ব ২৫-৪০ সেমি. করে বর্গাকারে রোপণ করতে হয়। গুছিতে একটি চারা রোপণ করতে হয়। ৪. সার ব্যবস্থাপনা SRI পদ্ধতিতে ভালো ফলন পাওয়ার জন্য মাটিতে সার্বক্ষণিক প্রচুর পুষ্টি উপাদান থাকা আবশ্যক। এজন্য এ পদ্ধতিতে রাসায়নিক সার কম দিয়ে জৈব সার বেশি প্রয়োগ করা হয় এবং সেচ ও নিকাশের দ্বারা উক্ত সারের পুষ্টি উপাদান ফসলের জন্য সহজলভ্য করা হয়। জৈব সার বেশি প্রয়োগ করার ফলে মাটি, পানি ও পরিবেশ উন্নত থাকে। ৫. আগাছা দমন: চারার গুছি থেকে গুছি এবং সারি থেকে সারি বর্গীকারে করা হয় বিধায় আগাছা দমনে জায়গা বেশি পাওয়া যায়। ফলে রাইস উইডার দিয়ে অনায়াসে আগাছা দমন করে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, যা মাটিতে পচে জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। ৬. সেচ ব্যবস্থাপনা: SRI পদ্ধতিতে ভালো ফলন পেতে হলে যখন গাছে পানির প্রয়োজন হবে ঠিক তখন সে পরিমাণ পানি সেচ দিতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে রমিজ মিয়ার শেখা ধান উৎপাদন কৌশলটি বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
