C- শ্রেণির মাটিকে তুমি কীভাবে ফসল চাষের জন্য উপযোগী করবে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের C মাটি হলো ক্ষারীয় প্রকৃতির মাটি। ক্ষারীয় মাটি সংশোধনের মাধ্যমে ফসল চাষের উপযোগী করা যায় এবং নিম্নোক্ত উপায়ে ক্ষারীয় মাটি সংশোধন করা যায়- ১. জিপসাম প্রয়োগ: অতিরিক্ত সোডিয়াম অপসারণ করে মাটির গুণাগুণ উন্নত করতে জিপসাম ব্যবহার করা হয়। ২. গন্ধক প্রয়োগ: গন্ধকের প্রয়োগ মাটির pH হ্রাস করে এবং ক্ষারীয়তা কমায়। ৩. জৈব সার প্রয়োগ: পচা গোবর, কম্পোস্ট ও সবুজ সার মাটির গঠন উন্নত করে এবং ক্ষারীয়তা কমাতে সাহায্য করে। ৪. জাবরা প্রয়োগ: জমির উর্বরতা বাড়াতে এবং লবণাক্ততা কমাতে জাবরা ফসল (যেমন- ধৈঞা) চাষ করা হয়। ৫. ভারী সেচ প্রদান: মাটির ক্ষারীয় লবণ ধুয়ে ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করা হয়। ৬. নিষ্কাশন ব্যবস্থা: লবণাক্ত পানি বের করে দিতে উন্নত নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করা হয়। ৭. ভারী লাঙল চালানো মাটির গভীর স্তরে লাঙল চালিয়ে লবণ নিচে নামিয়ে দেওয়া হয়। ৮. লবণমুক্ত মাটি ব্যবহার ক্ষারীয় মাটির উপরিভাগ ফেলে দিয়ে সেখানে সোডিয়ামযুক্ত মাটি অন্য স্থান হতে এনে ভরাট করে ক্ষারত্ব হ্রাস করা যায়। উপরোক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে ক্ষারীয় মাটি সংশোধন করে ফসল চাষের উপযোগী করা যাবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
C- শ্রেণির মাটিকে তুমি কীভাবে ফসল চাষের জন্য উপযোগী করবে? বর্ণনা কর।
উদ্দীপক

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
