উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত ভূমিক্ষয়ের কারণগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রশ্নবোধক (?) চিহ্নিত ভূমিক্ষয়টি হলো প্রাকৃতিক কারণে সৃষ্ট ভূমিক্ষয়। নিচে ভূমিক্ষয় সৃষ্টির প্রাকৃতিক কারণগুলো ব্যাখ্যা করা হলো- ১. বায়ুপ্রবাহ: বাংলাদেশ মৌসুমি জলবায়ুর দেশ হওয়ায় এখানে বায়ুপ্রবাহ ভূমিক্ষয়ে বিশেষ কোনো প্রভাব রাখে না। তবে শুষ্ক মৌসুমে বায়ুপ্রবাহ কিছুটা ভূমিক্ষয় করে। দেশের উত্তর-পশ্চিমাংশে এবং উপকূলবর্তী এলাকায় এর কিছু প্রকোপ পরিলক্ষিত হয়। ২. বৃষ্টিপাত: এদেশের ভূমিক্ষয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রভাব অত্যধিক। বাংলাদেশ বৃষ্টিবহুল মৌসুমি জলবায়ুর দেশ। এ প্রক্রিয়ায় ক্ষয় ধীরে ধীরে হয়। বৃষ্টিপাতের ফলে উঁচু এলাকায় ভূমিক্ষয় বেশি হয়। ৩. নদীর প্রবল প্রবাহ: নদী এঁকে বেঁকে প্রবাহিত হওয়ার ফলেও ভূমিক্ষয় হয়। বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদী অববাহিকায় নদীজনিত ভূমিক্ষয় বেশি পরিলক্ষিত হয়। ৪. বন্যা: বন্যা বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। বন্যার পানির প্রবল প্রবাহে এক স্থানের মাটি অন্যত্র স্থানান্তরিত হয়ে ভূমিক্ষয় হয়। ৫. ভূমি ধস: ভূমি ধসের ফলে ভূমিক্ষয় অতি দ্রুত হয়। বাংলাদেশের ভূমি ধসের পিছনে অতিবৃষ্টি বিশেষ ভূমিকা রাখে। বাংলাদেশে পাহাড়ি এলাকায় অতি বৃষ্টিপাতজনিত কারণে কখনো কখনো ভূমি ধসের ফলে ভূমিক্ষয় হয়। ৬. অন্যান্য কারণ: বাংলাদেশে ভূমিক্ষয়ের অন্যান্য কারণের মধ্যে সমুদ্রের ঢেউ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, কালবৈশাখী ঝড় প্রভৃতি প্রধান।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত ভূমিক্ষয়ের কারণগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
