কৃষিতে উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উল্লিখিত দুর্যোগটি হলো ভূমিক্ষয়। কৃষিক্ষেত্রে ভূমিক্ষয়ের ক্ষতিকর প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- ১. ভূমিক্ষয়ের ফলে মাটির উপরিস্তরের মাটি সরে যায়, যেখানে উদ্ভিদের বেশি খাদ্য সহজলভ্য পর্যায়ে থাকে। ২. ভূমির উপরিস্তরের পুষ্টিসমৃদ্ধ মাটি সরে যাওয়ার ফলে ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা কমে যায়। যেহেতু ভূমির উপরিভাগে প্রায় ১৮ ইঞ্চির মধ্যে উদ্ভিদের বেশিরভাগ পুষ্টি উপাদান সহজলভ্য পর্যায়ে থাকে। ৩. নদী ও সাগর তীরবর্তী এলাকার মাটি ভাঙনের ফলে মাটি সরে গিয়ে অনেক আবাদি জমি কমে যায়। ৪. পাহাড় ধস ও পাহাড়ের পাদদেশে খাদ সৃষ্টির ফলে অনেক ফসল নষ্ট হয় এবং পাহাড়ের ফাঁকে চাষের জন্য চাষের অনুপযোগী হয়ে যায়। ৫. মাঠের ফসলের ও বাগানের ফল বৃক্ষের গোড়ার মাটি ক্ষয় হওয়ার ফলে গাছের শিকড় উন্মুক্ত হয়ে যায়। ফলে গাছ দুর্বল হয়ে যায়। এমনকি গাছ মাটিতে শুয়ে পড়ে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ৬. জমি থেকে হিউমাস দ্রব্য, জৈব পদার্থ, উপরি প্রয়োগকৃত সার প্রভৃতি অপসারণ হওয়ার ফলে সে মাটির উর্বরতা কমে যায়, ফলে সেখানে ফলন কম হয়। ৭. ভূমিক্ষয়ের কারণে ভূ-উপরিস্তরের বিভিন্ন জীবাণুর জৈবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত বা স্তিমিত হয়ে যায়। ৮. জমিতে ফসলের বীজ রোপণের বা বপনের পরই বৃষ্টিপাত হলে বা বীজ গজানোর পর বৃষ্টিপাত হলে ভূমিক্ষয় হয়ে বীজ বা গজানো চারা (মাটি চাপা পড়ে) ঢেকে যায়। এছাড়াও মাটির রন্দ্রসমূহ বন্ধ হয়ে পানি ভিতরে প্রবেশ করতে পারে না। ৯. বৃষ্টি, বর্ষা বা বন্যায় ভূমিক্ষয়ের ফলে জমির উপর বালিকণার স্তর জমে জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যায়। ১০. অত্যধিক ভূমিক্ষয় হলে সে জমি চাষের অযোগ্য হয়ে যায়। ১১. ভূমি ক্ষয়প্রাপ্ত এলাকার জমিতে মরুকরণের প্রভাব পরিলক্ষিত হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কৃষিতে উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
