রমিজ মিয়ার জমির মাটির সমস্যা নিরসনে কৃষি কর্মকর্তা যেসব উপায় জানালেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রমিজ মিয়ার জমির মাটির অম্লতাজনিত সমস্যা নিরসনে কৃষি কর্মকর্তা যেসব উপায় জানালেন তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. চুন ব্যবহার করে মাটির অম্লত্ব কমানোর জন্য চুন একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। চুন প্রয়োগের ফলে মাটিতে [গণিত] এর পরিমাণ কমে এবং [গণিত] এর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অম্লত্ব হ্রাস পায়। ২. জৈব সার ব্যবহার: মাটিতে বিভিন্ন প্রকার জৈব সার যেমন- গোবর, কম্পোস্ট, সবুজ সার, ট্রাইকোডার্মা ইত্যাদি প্রয়োগ করলে জৈব এসিডসমূহ মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি করতে অর্থাৎ মাটির একটি নির্দিষ্ট অম্লমান স্থির রাখতে সহায়তা করে। ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। ৩. সবুজ সার ব্যবহার করে অম্ল প্রধান মাটিতে বরবটি, ধৈঞা, শণপাট, ইত্যাদি সবুজ সার জাতীয় উদ্ভিদ চাষ করে ফুল আসার আগে আগে সেগুলো চাষ দিয়ে মাটিতে মিশিয়ে সেচ দিলে গাছ পচে মাটিতে জৈব সারের কাজ করে। এ জৈব সার মাটির ক্ষারের ক্ষমতা বাড়িয়ে দিয়ে মৃত্তিকা দ্রবণ থেকে [গণিত] কে সরিয়ে মাটির অম্লতার মাত্রাকে কমিয়ে দেয়। ৪. সুষম সার ব্যবহার করে ফসলের জমিতে ইচ্ছামতো ভারসাম্যহীনভাবে রাসায়নিক সার ব্যবহার না করে, বিভিন্ন সারের সমন্বয় ঘটিয়ে সুষম সার প্রয়োগ করা হলে অম্লত্ব বাড়ার সম্ভাবনা কমে যায়। ৫. সেচের পানির মান উন্নয়ন: সেচের পানিতে Fe, Al প্রভৃতি খনিজ লবণ থাকলে জমিতে অম্লত্ব বেড়ে যায়। সুতরাং সেচের পানি প্রয়োগের পূর্বে পানির গুণগত মান পরীক্ষা করে সম্ভব হলে Fe ও Al মুক্ত পানি ব্যবহার করতে হবে। ৬. অম্লীয় সারের ব্যবহার কমানো বিভিন্ন প্রকার অম্লীয় সারের ব্যবহার কমিয়ে বিকল্প সার ব্যবহার করতে হবে। ৭. কাঠের ছাই প্রয়োগ করে জ্বালানি কাঠের ছাই মাটিতে প্রয়োগ করলে অম্লত্ব অনেকাংশে কমে যায়। কাঠের ছাইয়ে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান থাকায় মৃত্তিকার অম্লত্ব দূর হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রমিজ মিয়ার জমির মাটির সমস্যা নিরসনে কৃষি কর্মকর্তা যেসব উপায় জানালে…
উদ্দীপক
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
