উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বিনোদপুর গ্রামে ব্যবহৃত সেচ পদ্ধতিটি হলো AWD (Alternate Wetting and Drying)। ধান চাষে AWD সেচ পদ্ধতিটি নিচে ব্যাখ্যা করা হলো- এই পদ্ধতিতে সেচের জন্য ২৫ সেমি লম্বা ও ৭ ১০ সেমি ব্যাসের একটি পাইপ (প্লাস্টিকের বা বাঁশের) প্রয়োজন হয়। পাইপটির উপরের ১০ সেমি ছিদ্রহীন ও নিচের ১৫ সেমি ছিদ্রযুক্ত হয়। পাইপটি ধানক্ষেতে এমনভাবে স্থাপন করতে হয় যেন ছিদ্রহীন অংশ ১০ সেমি মাটির উপরে থাকে। ধানের চারা রোপণের ১০ ১৫ দিন পর্যন্ত ২ - ৪ সেমি দাঁড়ানো পানি রাখতে হয়। এরপর পাইপের তলায় যখন মাটি দেখা যায় তখন পুনরায় সেচ দিতে হয় এবং প্রতিবার সেচের সময় এমন পরিমাণ পানি দিতে হয় যেন জমির ৫ সেমি গভীরতায় পানি থাকে। যখন সেচের প্রয়োজন হয় ঠিক তখনই পানি সেচ দেওয়া হয় বলে এই পদ্ধতিতে গতানুগতিক সেচ পদ্ধতির তুলনায় প্রায় ৩০ ৩৫% পানির সাশ্রয় হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি বর্ণনা কর।
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
