সবুর মিয়ার চাষকৃত পদ্ধতি ও বিনোদপুর গ্রামে দেখা পদ্ধতির মাঝে তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সবুর মিয়া গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন এবং অন্যদিকে বিনোদপুর গ্রামে শ্রী বা SRI পদ্ধতিতে ধান চাষ পদ্ধতি দেখেন। দুইটি পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. SRI পদ্ধতিতে ধান চাষে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোর সুষম সমন্বয় হয় বিধায় মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদন ব্যয় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম হয়। ২. গতানুগতিক পদ্ধতিতে এক গোছায় ৩-৪টি চারা রোপণ করা হয়। SRI পদ্ধতিতে প্রতি গোছায় ১টি করে চারা রোপণ করা হয় বলে বীজের পরিমাণ কম লাগে। ৩. SRI পদ্ধতিতে সম্পূর্ণ ধান উৎপাদন প্রক্রিয়ায় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম শ্রমিক ব্যবহার হয়। ৪. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে সেচ কাজে (৩০- ৩৫%) পানি কম লাগে। ফলে সেচ খরচ গতানুগতিক পদ্ধতির তুলনায় অনেক কম লাগে। ৫. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে (২৫ – ৩০%) সার কম লাগে। ৬. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে প্রতি গোছায় কুশির সংখ্যা বেশি হয়। ৭. SRI পদ্ধতিতে ধানের জীবনকাল স্বাভাবিকের চেয়ে ১০-১৫ দিন কমে যায়। ৮. SRI পদ্ধতিতে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম থাকে বলে গতানুগতিক পদ্ধতির তুলনায় ফলন বেশি হয়। পরিশেষে বলা যায় যে, গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে ধান চাষ করলে ফসলের ফলন বেশি পাওয়া যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
সবুর মিয়ার চাষকৃত পদ্ধতি ও বিনোদপুর গ্রামে দেখা পদ্ধতির মাঝে তুলনাম…
উদ্দীপক
মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
