মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত চিত্র দুটির মধ্যে কোনটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির মধ্যে চিত্র-২ বেশি যুক্তিযুক্ত। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে চিত্র-১ এ দেখতে পাই যে জমিতে আউশ, আমন, বোরো তিন মৌসুমেই ধান চাষ করা হয়। জমিতে শুধুমাত্র একটি ফসল চাষ করলে জমির একটি নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়। ফলে জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়াও ধান চাষের জন্য প্রতিনিয়ত ভূমিকর্ষণের ফলে জমির নিচে শক্ত স্তরের সৃষ্টি হয় এবং মাটির পানি নিকাশক্ষমতা কমে যায়। ধান চাষের জন্য জমিতে সবসময় পানি থাকতে হয়। ফলে মাটিতে বায়ু চলাচলের পরিমাণ কমে যায় এবং উপকারী অণুজীবের কার্যক্রম নষ্ট হয়। অণুজীব কমে যাওয়ার কারণে মাটিতে জৈব পদার্থ কম উৎপন্ন হয়। অন্যদিকে চিত্র-২ এ ধান, পাট, ধইঞা ও আলু চাষ করা হয়। একই জাতীয় ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদানের চাহিদাযুক্ত ফসল পর্যায়ক্রমে চাষ করলে মাটিতে পুষ্টি উপাদানের সমতা রক্ষা হয়, যা মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে। চারটি ফসল ভিন্ন ভিন্ন হওয়ায় এদের মূলের গভীরতাও ভিন্ন ভিন্ন। ফলে জমির সকল স্তরের পুষ্টি উপাদান সমানভাবে বণ্টন হয়। ধান ও পাট চাষের জন্য যেমন জমিতে বেশি ভূমিকর্ষণ করতে হয় তেমনি ধইঞা চাষের জন্য জমিতে তেমন ভূমিকর্ষণের প্রয়োজন হয় না। ফলে জমির উর্বরতা রক্ষা হয়। ধইঞা একটি লিগিউম জাতীয় ফসল হওয়ায় এটি রাইজোবিয়াম ব্যবহার করে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে যেকারণে মাটিতে নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি পায়। এছাড়াও ধইঞা সবুজ সার হিসেবে মাটিতে ব্যবহার করা যায়। ধইঞ্চা মালচিং হিসেবেও ব্যবহার করে জমির আর্দ্রতা সংরক্ষণ করা যায়। ফসল-আবর্তন করে চাষ করলে ভূমিক্ষয় এর পরিমাণ কমে যায় এবং জমিতে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে জমির উর্বরতা বৃদ্ধি ও রক্ষিত হয়। ভিন্ন ভিন্ন ফসলের চাষ জমিকে একপেশে চাষ থেকে রক্ষা করে। এটি মাটির স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। অতএব সর্বোপরি উপর্যুক্ত বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য চিত্র-২ বেশি যুক্তিযুক্ত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত চিত্র দুটি…
উদ্দীপক

শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
