উদ্দীপকে উল্লিখিত মাটির যেসব সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো।
উত্তর: হালিমের জমির মাটি অম্লীয়। অম্লীয় মাটির pH ৭ এর কম হয়। অম্লীয় মাটিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অম্লীয় মাটিতে অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ বৃদ্ধি পাওয়ায় সংবেদনশীল ফসলে বিষক্রিয়া সৃষ্টি হয়। পর্যায়ক্রমে গ্রহণযোগ্য পুষ্টি উপাদানের (যেমন- ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম ইত্যাদি) পরিমাণ কমে যায়। ফলে অণুজীবের কার্যক্ষমতা কমে যায়, ফসলের রোগ বৃদ্ধি পায়, গাছের বৃদ্ধি কমে যায়। লিগিউম জাতীয় গাছে নডিউল উৎপাদন কমে যায়, গাছে হলুদ বা নেক্রোটিক (মৃত) লক্ষণ দেখা যায় এবং মূলের বৃদ্ধি কমে যায়। ফলশ্রুতিতে ফসলের ওপর অম্লত্বের নেতিবাচক প্রভাব পড়ে এবং ফলন কমে যায়। উপরিউক্ত সমস্যাবলীসমূহ অম্লীয় মাটিতে হতে পারে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাটির যেসব সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
