উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের, ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা হলো অম্লীয় ধরনের, কারণ অম্ল মাটির pH এর মান ৭.০ এর নিচে । মাটিতে হাইড্রোক্সিল আয়নের (OH) চেয়ে হাইড্রোজেন আয়নের (H) ঘনত্ব বা পরিমাণ বেশি হলে মাটি অম্ল হয় । অম্লমান ৭ এর কম হলে মাটি অম্লীয় হয়। যে মাটির অম্লমান ৭ এর চেয়ে যত কম সে মাটির অম্লত্ব ততো বেশি। মৃত্তিকা বিজ্ঞানভিত্তিক শ্রেণিবিভাগ অনুসারে তীব্র অম্লের অম্লমান মাত্রা pH ৫.৫ এর নিচে। মধ্যম অম্লের pH ৫.৫ – ৬.০ এর মধ্যে এবং ঈষৎ অম্লের pH 6.0 – ৭.৫ এর মধ্যে। আবার এস. সি. ব্রেডির মৃত্তিকা শ্রেণিবিভাগ অনুসারে অত্যধিক অম্লীয় মাটির অম্লমান মাত্রা ৩ – ৪, অধিক অম্লীয় মাটির ৪ – ৫, মধ্যক অম্লীয় মাটির ৫ – ৬ এবং স্বল্প অম্লীয় মাটির অম্লমান মাত্রা ৬ – ৭। এছাড়াও বাংলাদেশের SRDI কর্তৃক মৃত্তিকার শ্রেণিবিভাগ অনুযায়ী অত্যধিক অম্লীয় মাটির pH ৪ – ৫ এর নিচে, অধিক অম্লের ৪.৫ – ৫.৫ এবং মৃদু অম্লীয় মাটির pH মান ৫.৬ – ৬.৫ সুতরাং, উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবেই বলা যায় যে, উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা অম্লীয় ধরনের কারণ এর pH মান ৭.০ এর নিচে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের A চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের, ব্যাখ্যা কর ।
উদ্দীপক

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
