“সব ধরনের ফসল বৃদ্ধির জন্য B চিহ্নিত মৃত্তিকা উপযোগী”- তোমার মতামত দাও ।
উত্তর: ফসল ফলানোর ক্ষেত্রে মাটির pH গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ বিভিন্ন pH এর মাটিতে বিভিন্ন ফসল জন্মায়। তাই ফসল ফলানোর পূর্বে মাটির pH নির্ণয় করতে হয় এবং সে অনুযায়ী ফসল নির্বাচন কতে হয়। মৃদু অম্লীয় থেকে মৃদু ক্ষারীয় মাটির উর্বরতা ও উৎপাদনক্ষমতা বেশি থাকে। মাটির এই অম্লমানে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহজলভ্য হয়। মাটির আয়ন বিনিময় ক্ষমতা বেশি থাকে। এ ধরনের মাটিতে উপকারী অণুজীবের পরিমাণ ও কার্যাবলি বেশি থাকে। সর্বোপরি ফসলের ফলন, উৎপাদন ও গুণগতমান বেশি হয় । উদ্দীপকের pH ৫.৫ এর যত নিচে নামে মাটির অম্লত্ব তত তীব্রতর হয়। এরকম মাটিতে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন প্রভৃতি উপাদানের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, যা উদ্ভিদে বিষক্রিয়ার সৃষ্টি করে। এই মাটিতে জৈব পদার্থের বিয়োজন হার এবং নাইট্রোজেন ও ফসফরাসের প্রাপ্যতা কম বলে বীজের অঙ্কুরোদগম ভালো হয় না। আবার মাটির pH ৮ এর উপরে গেলে তামা, দস্তা, বোরন প্রভৃতি উপাদানের অভাব দেখা দেয়। ক্ষারীয় মাটিতে লোহা ও ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা কম এবং বিনিময়যোগ্য সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে, যা অনেক ফসলের জন্যে বিয়াক্ততার সৃষ্টি করে। উদ্দীপকে প্রদত্ত B (pH ৫.৫-৮.০) সীমায় মাটির অম্লত্ব ও ক্ষারত্ব মোটামুটি সব ধরনের ফসলের জন্যে গ্রহণযোগ্য হয়। কেননা এ অম্লমানের মাটিতে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না । ফলে ফসলের বৃদ্ধিও অনেক ভালো হয়। তাই উপরে উল্লেখিত আলোচনা থেকে পরিষ্কারভাবে বুঝা যায় যে, B চিহ্নিত মৃত্তিকা সব ধরনের ফসল বৃদ্ধির জন্য উপযোগী ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
“সব ধরনের ফসল বৃদ্ধির জন্য B চিহ্নিত মৃত্তিকা উপযোগী”- তোমার মতামত …
উদ্দীপক

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
