নমুনা 'A [গণিত] -এর মাটি কোন বুনটের? বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: নমুনা 'A [গণিত] এর মাটির বুনট এঁটেল প্রকৃতির। কেননা এঁটেল মাটিতে ধান ও পাট খুব ভালো জন্মে। নিচে এঁটেল মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- i. এঁটেল মাটি ভারী মাটি নামে অভিহিত। ii. এ মাটিতে কমপক্ষে ৪০% বা তার বেশি কর্দম বা এঁটেল কণা থাকে। iii. এ মাটিতে সূক্ষ্ম রন্দ্রের সংখ্যা খুব বেশি, তাই এর পানি ধারণ ক্ষমতা খুব বেশি, কিন্তু নিষ্কাশন ক্ষমতা কম। iv. এ মাটির বায়ু ও পানি-চলাচল ক্ষমতা কম। v. এঁটেল মাটি আঙুলে ঘষলে ট্যালকম পাউডারের মতো পিচ্ছিল মনে হয়। vi. এ মাটির প্রধান বৈশিষ্ট্য হলো এর সংযুক্তি (cohesion) খুব বেশি। vii. আর্দ্র এঁটেল মাটি আঠালো ও চটচটে হয়, কিন্তু শুষ্ক অবস্থায় খুব শক্ত হয়। ফলে সহজে কর্ষণ করা যায় না.। viii. এ প্রকার মাটির ধনাত্মক আয়ন বিনিময় ক্ষমতা খুব বেশি। উপরোক্ত বৈশিষ্ট্যাবলী থেকে এঁটেল মাটির প্রকৃতি জানা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
নমুনা 'A -এর মাটি কোন বুনটের? বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
