নমুনা 'B [গণিত] -এর মাটিকে আদর্শ মাটিতে রূপান্তর করা সম্ভব কি? পাঠ্য বইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের নমুনা 'B [গণিত] এর মাটির বুনট বেলে প্রকৃতির। কেননা বেলে মাটিতে ৮০% এর বেশি বালি কণা বিদ্যমান থাকে। বেলে মাটিকে নিম্নোক্ত উপায়ে আদর্শ মাটি অর্থাৎ দোআঁশ মাটিতে রূপান্তর করা সম্ভব- i. এঁটেল মাটি প্রয়োগ করে: বেলে মাটিতে এঁটেল মাটি এবং পলি মাটি প্রয়োগ করে বুনটে রূপান্তর আনা যায়। বেলে মাটির রন্দ্র ছোট করার জন্য এঁটেল মাটি প্রয়োগ করতে হয়। এতে মাটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়। . ii মাটিতে গভীর চাষ দিয়ে: মাটির নিম্নস্তরে গভীর চাষ দিয়ে বুনট রূপান্তর করা যায়। মাটির উপর স্তরে স্থূলকণা ও নিম্নস্তরে সূক্ষ্মকণা থাকে। এ অবস্থায় মাটি গভীর চাষ দিলে এঁটেল ও সূক্ষ্ম কণার মিশ্রণে বেলে মাটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়। iii. খামারজাত সার প্রয়োগ করে: খামারজাত সার বেলে মাটিতে মিশালে হিউমাস তৈরি হয়। হিউমাসের রাসায়নিক উপাদান বেলে কণাকে জমাট বাঁধে এবং এতে বিভিন্ন পচা জৈব পদার্থ মিশিয়ে দোআঁশ মাটির গুণাগুণ তৈরি করা যায়। iv. কম্পোস্ট ও কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করে: কম্পোস্ট বা কেঁচো সার বেলে মাটিতে মিশালে বেলে কণার দৃঢ়তা কমে নরম হয়ে যায়। ফলে কণাগুলোর সাথে কেঁচো সার একত্রে মিশে জমাট বেঁধে দোআঁশ গুণাবলি সম্পন্ন হয়। V. পলি মাটি প্রয়োগ করে: নদীর পলিসমৃদ্ধ পানি এবং পলিকণা মিশ্রিত বৃষ্টির পানি জমিতে এনে আটকিয়ে রাখলে ধীরে ধীরে বেলে মাটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়। উপরোক্ত নিয়ম অনুযায়ী, বেলে মাটির বুনট রূপান্তর করে দোআঁশ মাটিতে পরিণত করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
নমুনা 'B -এর মাটিকে আদর্শ মাটিতে রূপান্তর করা সম্ভব কি? পাঠ্য বইয়ে…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
