উদ্দীপকে উল্লিখিত ধান চাষের পদ্ধতি দু'টির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ধান চাষের পদ্ধতি দুটি হলো S.RI পদ্ধতি এবং গতানুগতিক পদ্ধতি। নিচে পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলো— ১. SRI পদ্ধতিতে ধান চাষে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোর সুষম সমন্বয় হয় বিধায় মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদন ব্যয় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম হয় । ২. গতানুগতিক পদ্ধতিতে এক গোছায় ৩-৪টি চারা রোপণ করা হয়। SRI পদ্ধতিতে প্রতি গোছায় ১টি করে চারা রোপণ করা হয় বলে বীজের পরিমাণ কম লাগে । ৩. SRI পদ্ধতিতে সম্পূর্ণ ধান উৎপাদন প্রক্রিয়ায় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম শ্রমিক ব্যবহার হয়। ৪. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে সেচ কাজে (৩০ – ৩৫%) পানি কম লাগে। ফলে সেচ খরচ গতানুগতিক পদ্ধতির তুলনায় অনেক কম লাগে। ৫. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে (২৫ ৩০%) সার কম লাগে। ৬. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে প্রতি গোছায় কুশির সংখ্যা বেশি হয়। ৭. SRI পদ্ধতিতে ধানের জীবনকাল স্বাভাবিকের চেয়ে ১০-১৫ দিন কমে যায়। ৮. SRI পদ্ধতিতে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম থাকে বলে গতানুগতিক পদ্ধতির তুলনায় ফলন বেশি হয়। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ধান চাষে SRI পদ্ধতি ও গতানুগতিক পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধান চাষের পদ্ধতি দু'টির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
