উদ্দীপকের 'C [গণিত] চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'C [গণিত] চিহ্নিত পদ্ধতি হলো ফোয়ারা বা বর্ষণ সেচ পদ্ধতি । নিম্নে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- যে পদ্ধতিতে পাম্পের সাহায্যে উচ্চ চাপ নলের মধ্যে পানি সরবরাহ করে ভূপৃষ্ঠের উপর দিয়ে ফোয়ারার ন্যায় জমির সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় তাকে ফোয়ারা বা বায়বীয় সেচ পদ্ধতি বলা হয়। অসমতল, ঢালু, পাহাড়ি ও বেলে জমিতে ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া খুব কার্যকর এবং তাড়াতাড়ি সেচ দেওয়া যায়। এ পদ্ধতিতে ফসলের মাঝে বা সারির মাঝে লম্বা পানির পাইপ মাটির উপর দিয়ে পাতা হয়। পাইপের সাথে ঘুরন্ত নজেল বা সচ্ছিদ্র পাইপ লাগানো থাকে, যার সাহায্যে সেচ দেওয়া হয়। নজেল ঘূর্ণায়মান হওয়ার কারণে চারদিকে সমানভাবে সমদূরত্ব নিয়ে পানি পড়ে। এ পদ্ধতিতে পানি বৃষ্টির ন্যায় ঝরে পড়ে। এর ফলে ভূমিক্ষয় হয় না।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'C চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
