ফসল উৎপাদনে 'A [গণিত] চিহ্নিত পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিহ্নিত পদ্ধতিটি হলো ভূ-পৃষ্ঠস্থ সেচ পদ্ধতি। নিম্নে ফসল উৎপাদনে ভূ-পৃষ্ঠস্থ সেচ পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ করা হলো— যে পদ্ধতিতে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় ইত্যাদি ভূপৃষ্ঠস্থ জলাশয়ের পানি পাওয়ার পাম্প, সেউতি, দোন ইত্যাদি সেচযন্ত্রের মাধ্যমে ফসলের জমিতে সেচ হিসেবে দেওয়া হয়, তাকে ভূপৃষ্ঠস্থ সেচ পদ্ধতি বলে । ফসল উৎপাদনে এই সেচ পদ্ধতির কিছু সুবিধা ও কিছু অসুবিধাও রয়েছে। স্বল্পমূল্যে পানি পাওয়া যায়, এমন অঞ্চলে এ পদ্ধতি জনপ্রিয় এবং কার্যকর। এ পদ্ধতিতে খরচ কম হয় এবং শ্রমিক কম লাগে তাই ফসল উৎপাদনে উৎপাদন খরচ কম লাগে । বেশি আইল বা এলো তৈরি করতে হয় না বলে জমির অপচয় কম হয়। ছিটিয়ে বোনা ফসলের জন্য এ পদ্ধতি বেশি উপযোগী এবং এ পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ করা সহজ। অন্যদিকে জমি অসমান হলে এ পদ্ধতিতে কোনো অংশ বেশি সিক্ত হয়, আবার কোনো অংশ শুকনা থাকে, মাটি ক্ষয়ের সম্ভাবনা বেশি থাকে এবং পানির প্রতি সংবেদনশীল ফসলের জন্য এ পদ্ধতি অনুপযোগী। যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং এদেশে প্রচুর খাল-বিল, ডোবা ইত্যাদি রয়েছে এবং এদেশের অধিকাংশ কৃষক প্রান্তিক ও দরিদ্র তাই এ পদ্ধতির সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করে বলা যায় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে ভূ-পৃষ্ঠস্থ সেচ পদ্ধতি ফসল উৎপাদনে উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
ফসল উৎপাদনে 'A চিহ্নিত পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ কর ।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
