আদুল কুদ্দুসের দ্বিতীয় খণ্ডের মাটির অম্লমান ৮.৫ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আব্দুল কুদ্দুসের দ্বিতীয় খণ্ডের মাটির অম্লমান। ৮.৫ অর্থাৎ দ্বিতীয় খণ্ডের মাটি ক্ষারীয় মাটি। নিম্নে আব্দুল কুদ্দুসের দ্বিতীয় খন্ডের মাটি ক্ষারীয় হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো— ১. যেসব মাটি চুনাপাথর, ডলোমাইট, ক্যালসাইট, ম্যাগনেটাইঃ থেকে উৎপন্ন হয় সেসব মাটি ক্ষারীয় বিক্রিয়া প্রদর্শন করে। এসব শিলায় চুনের (CaCO3) পরিমাণ বেশি থাকে বলে মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হয়। ২. জমিতে দীর্ঘদিন ক্ষারধর্মী সার যেমন— NaNO, সার ব্যবহার করলে মাটিতে ক্ষারত্বের সমস্যা সৃষ্টি হয়। ৩. সমুদ্রের জোয়ারের লোনা পানি দ্বারা কোনো এলাকার মাটি বার বার প্লাবিত হলে মৃত্তিকায় সোডিয়ামের প্রাচুর্য দেখা যায় । ফলে মাটি ক্ষারধর্মীয় হতে পারে। ৪. শুষ্ক খরাপ্রবণ অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হওয়ার কারণে মাটির উপরিস্তরের Ca Mg এর চুমানোর হার কম হয়। ফলে মাটির উপরিস্তরে ক্ষারীয় সব্যের পরিমাণ বেশি থাকায় মাটি ক্ষারীয় হয়। ৫. অত্যধিক বৃষ্টিপাত বা সেচের ফলে ভূগর্ভের পানির স্তরের উচ্চতা বৃদ্ধিপ্রাপ্ত হলে তখন সেখানে বাষ্পীভবনের হার বেশি হয়। তাতে মৃত্তিকায় দ্রবীভূত ক্ষারীয় লবণসমূহ বাষ্পীভবনের সময় পানির সাথে উপরিস্তরের কাছাকাছি জমা হয়, ফলে মাটিতে ক্ষারীয় অবস্থার সৃষ্টি হয়। ৬. ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত সেচের পানিতে সোডিয়াম জাতীয় পদার্থ থাকলে ঐ মাটিতে ক্ষারত্ব দেখা দিতে পারে। পানির সোডিয়াম জমির জৈব পদার্থকে দ্রবীভূত করে এদেরকে বিচ্ছিন্ন করে ফেলে, ফলে মাটির ক্ষারত্ব বৃদ্ধি পায়। সুতরাং আলোচনা হতে বুঝা যায় যে, উপরিউক্ত এক বা একাধিক কারণে . আব্দুল কুদ্দুসের দ্বিতীয় খণ্ডের জমির মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হতে পারে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
আদুল কুদ্দুসের দ্বিতীয় খণ্ডের মাটির অম্লমান ৮.৫ হওয়ার কারণ ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
