কষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের মাটিকে কীভাবে সংশোধন করবে? বিশ্লেষণ ক
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আব্দুল কুদ্দুসের প্রথম খণ্ডের মাটির অম্লমান ৫.০ অর্থাৎ প্রথম খণ্ডের মাটির প্রকৃতি অম্লীয়। কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের অম্লীয় মাটি যেভাবে সংশোধন করবে তা নিম্নে বিশ্লেষণ করা হলো- ১. জমিতে চুন প্রয়োগ করে মাটির অম্লত্ব দূর করা যায়। চুন ব্যবহার করলে ক্যালসিয়াম আয়ন হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপিত করে। এতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে হাইড্রোক্সিল আয়ন বেড়ে যায়। কেঁচো ২. মাটিতে বিভিন্ন জৈব সার যেমন— গোবর সার, কম্পোস্ট সার, সার, খামারজাত সার প্রয়োগ করলে অদ্রীয় মাটি নিরপেক্ষ হয়। জৈব সারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এরা মাটির দ্রবণ থেকে pll কে সরিয়ে অম্লতা কমায়। ৩. ডাল ও শিম জাতীয় শস্য মাটিতে পচিয়ে এ সার তৈরি করা হয় বলে এটি উন্নতমানের জৈব সার। মাটিতে পচে শর্করা, সেলুলোজ, লিগনিন ইত্যাদি তৈরির ফলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে মাটির অম্লত্ব হ্রাস পায় । ৪. বায়োফার্টিলাইজার, ট্রাইকোডার্মা, বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহার। এগুলো মাটির গুণাগুণ উন্নয়নে ও মাটি সংশোধনে ব্যবহার করা হয় । এরা মাটির জৈব উপাদানকে সমৃদ্ধ করে । ৫. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন নিজের দেহে, উদ্ভিদে ও মাটিতে সরবরাহ করে। এ ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে অ্যামিনো এসিড ভেঙে অ্যামোনিয়া উৎপন্ন হয়। পরবর্তীতে নাইট্রোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে নাইট্রাইটে রূপান্তরিত করে। এতে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে ক্ষারীয় উপাদান বাড়ে । ৬. সেচের পানিতে বিদ্যমান অম্লীয় উপাদান দূর করে অম্লীয় মাটিতে সেচের পানির মান উন্নয়ন করে অম্লত্ব দূর করা যায়। এছাড়াও সুষম সার ব্যবহার করে, অম্লীয় সারের ব্যবহার কমিয়ে ও কাঠের ছাই প্রয়োগ করে অম্লীয় মাটি চাষ উপযোগী করা যায় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আব্দুল কুদ্দুস তার প্রথম খণ্ডের মাট…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
