উদ্দীপকে উল্লিখিত পাট পচানোর পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাট পচানোর পদ্ধতিটি হলো রিবন রেটিং। নিম্নে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ১. পাট গাছের বয়স ১০৫-১১০ দিন হলে পাট কাটা উচিত। ২. পাট কাটার পর পাতা ঝরানোর জন্য পাতার অংশগুলো খড়কুটা দিয়ে ৭২ ঘণ্টা ঢেকে রাখলে পাতা ঝরে যায়। এরপর পাট গাছের গোড়ার ৩-৪ ইঞ্চি পরিমাণ অংশ বাঁশের যুগর বা হাতুড়ি দিয়ে থেতলানো হয়। ৩. পাতা ঝরানো ও গোড়া থেতলানোর পর ইংরেজি 'U [গণিত] আকৃতির রিবনারের সাহায্যে ছাল ছাড়াতে হয়। তিনটি পাটকাঠি 'U [গণিত] এর মধ্যে রেখে ছাল দুদিকে টান দিলেই কাঠি থেকে ছাল সহজেই পৃথক হয়ে আসে। পরে কয়েকটি গাছের ছাল একত্রে আঁটি বাঁধা হয়। ৪. প্রতি বিঘা জমিতে উৎপাদিত পাটের ছাল পচানোর জন্য ১টি ১২ হাত লম্বা, ৪ হাত পাশ ও ২ হাত গভীর গর্ত করতে হবে এবং পলিথিন দিয়ে গর্ভের তলা ও কিনারা ভালোভাবে ঢেকে দিতে হবে। এরপর গর্ভে কেজি প্রতি ৩-৪ লিটার পানি দিয়ে ছালগুলো পানিতে ফেলে ঢেকে দিতে হবে। সাধারণত ১২-১৫ দিনের মধ্যে পচন সম্পন্ন হয়। ৫. পচনকৃত ছাল মাটির/সিমেন্টের চাড়ি বা ড্রামে রক্ষিত পানি অথবা পুকুরের পরিষ্কার পানিতে শুতে হবে। ৬. ধোয়ার পর পাটের আঁশকে বাঁশের আড়ায়, টিনের চালে বা গাছের ডালে বা ব্রিজের রেলিং-এ শুকাতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পাট পচানোর পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
