উদ্দীপকের পাট পচানোর পদ্ধতিটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাট পচানোর পদ্ধতিটি হলো রিবন রেটিং। নিম্নে পদ্ধতিটির পুরুত্ব মূল্যায়ন করা হলো- ১. রিবন রেটিং-এর কাজ বড় বড় মাটির চাড়িতে বসিয়ে করা যায়। এ পদ্ধতিতে পাটের আঁশ বের করার ফলে সীমিত পানি দ্বারা অনেক পাট পচানো যায়। মাত্র দুই সপ্তাহের মধ্যে (স্বল্প সময়ে) পাট পচে আঁশ ধুয়ে নেওয়ার উপযোগী হয়। এতে সময় সাশ্রয় হয়। ২. রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ফলে পাটে কাটিং হয় না, অর্থাৎ গোড়ার ছাল শক্ত থাকে না, ছালযুক্ত থাকে না। ৩. এক বিঘা (৩৩ শতক) জমির পাটের ছাল ছাড়াতে ৪ – ৬ জন শ্রমিকের প্রয়োজন হয়। ৪. এ পদ্ধতিতে পাট পচনের জন্য জমির পাশেই বা ছোট ডোবা রক্ষণাবেক্ষণ করে সহজেই পাটের ছালগুলো রিং আকারে বেঁধে পানিতে ডুবিয়ে পচানো যায়। ৫. এ পদ্ধতির মাধ্যমে পাটের ছাল পচানোর প্রক্রিয়া পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত। ৬. উন্নতমানের আঁশ পাওয়া যায়, ফলে আঁশের বাজার দর বেশি থাকে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, পাট পচানোর পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের পাট পচানোর পদ্ধতিটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
