উদ্দীপকের আবুল হোসেনের জমির মাটি কোন বুনটের অন্তর্গত ছিল? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবুল হোসেনের জমিতে মিষ্টি আলু, চীনাবাদাম ও হলুদের আবাদ ভালো হয় অর্থাৎ আবুল হোসেনের জমির মাটির বুনট হলো বেলে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো- যে মৃত্তিকা বুনটে বালিকণার অনুপাত শতকরা ৭০ ভাগের ওপরে, পলিকণার অনুপাত শতকরা ৩০ ভাগের কম এবং কর্দমের অনুপাত শতকরা ১৫ ভাগের কম তাকে বেলে মাটি বলে। বেলে এবং দোআঁশ বেলে এ মৃত্তিকা বুনটের অন্তর্গত। মরুভূমি, নদীর চর এবং সমুদ্রের পাড়ে এ জাতীয় মাটি দেখা যায়। এ মাটি খুব হাল্কা, কণাগুলো বড়, সচ্ছিদ্রতা বেশি বলে পানি ধারণ ক্ষমতা খুব কম তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। কর্দম কণার অভাব বলে এ মাটির নমনীয়তা খুব কম । জৈব পদার্থ খুব কম বলে কৃষি ফসলের জন্য উপযোগী নয়। তবে চিকন কণাযুক্ত বেলে মাটিতে চীনা, কাউন, চীনাবাদাম, মিষ্টি আলু, ফুটি, বাঙ্গি, তরমুজ ইত্যাদি ফলানো যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের আবুল হোসেনের জমির মাটি কোন বুনটের অন্তর্গত ছিল? ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
