আবুল হোসেনের ধান, পাট চাষের সাফল্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আবুল হোসেনের জমিতে মিষ্টি আলু, চীনাবাদাম ও হলুদের আবাদ ভালো হলেও ধান ও পাটের আবাদ মোটেও ভালো হয় না। এ ব্যাপারে কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে কৃষি কর্মকর্তা বেলে মাটি থেকে ধান, পাট চাষ উপযোগী দোআঁশ মাটিতে রূপান্তরের পরামর্শ দেন। বেলে মাটিকে দোআঁশ মাটিতে নিম্নোক্তভাবে পরিবর্তন করা যায়— এঁটেল মাটি প্রয়োগ : এঁটেল মাটিতে এঁটেল কণা থাকে। এক্ষেত্রে বেলে মাটির উপরিস্তরে ৫ ৭ সে. মি. পুরু করে এঁটেল মাটি প্রয়োগ করে ভালোভাবে বেলে মাটির সাথে মিশিয়ে দিতে হয়। - সবুজ সার প্রয়োগ : বেলে মাটিতে ধৈঞা বা অন্য কোনো শিমজাতীয় গাছ চাষ করে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সবুজ সার প্রয়োগে বেলে মাটি দোআঁশ মাটিতে পরিণত হয়। খামারজাত সার প্রয়োগ : এক্ষেত্রে হেক্টর প্রতি ১০ থেকে ১৫ টন বা তার বেশি পরিমাণ খামারজাত সার প্রয়োগ করে জমিতে চাষ দিতে হয়। কেঁচো সার প্রয়োগ : জৈব দ্রব্য/গোবর/হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদিতে কেঁচো সার ব্যবহার করে যে সার করা হয় তাকে কেঁচো সার বলে। বেলে মাটিতে হেক্টর প্রতি ১০-১৫ টন কেঁচো সার ব্যবহার করা যেতে পারে। জৈব সার প্রয়োগ : গোবর, কম্পোস্ট, হাঁস-মুরগির বিষ্ঠা ইত্যাদি জৈব সার হেক্টর প্রতি ১০-১৫ টন বা তার বেশি জৈব সার ব্যবহার করা যেতে পারে । অর্থাৎ আবুল হোসেন কৃষি কর্মকর্তার পরামর্শে উপরিউক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করেন। আর এই দোআঁশ মাটির জমিতে ধান ও পাট চাষে সাফল্য লাভ করেন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
আবুল হোসেনের ধান, পাট চাষের সাফল্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
