উদ্দীপকে উল্লিখিত নাসিরের জমির সমস্যার কারণগুলো বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে নাসিরের জমির মাটির অম্লমান ৪.৫ এ নেমে যাওয়ায় তীব্র অম্লত্বের সৃষ্টি হয়েছে। যে মাটিতে H+ আয়নের ঘনমাত্রা ১ × ১০ গ্রাম/লিটারের বেশি অর্থাৎ pH এর মান ৭ এর কম থাকে সে মাটিকে অম্লীয় মাটি বলে। মাটিতে নানা কারণে অম্লত্ব সৃষ্টি হতে পারে। নিচে কারণগুলো বর্ণনা করা হলো- i.উৎস বস্তুর বৈশিষ্ট্য: অম্লীয় শিলা থেকে মাটি উৎপন্ন হলে মাটি অম্লীয় হয়। যেমন- গ্রানাইট ও বায়োটাইট জাতীয় অম্লীয় শিলা থেকে উৎপন্ন মাটি অম্লীয় হয়। ii. অম্লীয় সার প্রয়োগ: মাটিতে দীর্ঘদিন ইউরিয়া, ডিএপি ও অ্যামোনিয়া জাতীয় অম্লীয় সার প্রয়োগ করলে মাটি অম্লীয় হয়। iii. বৃষ্টিপাত: প্রচুর বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে ক্ষারীয় উপাদান যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মাটির গভীরে চলে যায়। ফলে ক্ষারীয় উপাদানের অনুপস্থিতিতে মাটির উপরের স্তরে অম্লত্বের সৃষ্টি হয়। iv. খনিজ দ্রব্যের প্রাধান্য: মাটিতে আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি খনিজ দ্রব্য বেশি পরিমাণে থাকলে মাটি অম্লীয় হয়। v. জৈব পদার্থের বিয়োজন: জৈব পদার্থ পচে মাটিতে অম্লীয় উপাদান হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় যা মাটিকে অম্লীয় করে। vi. অণুজৈবিক কার্যাবলি: মাটিতে বিভিন্ন জীবাণুর শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড তৈরি হয়, যা মাটিকে অম্লীয় করে। vii. সেচ: সেচের পানিতে অম্লীয় উপাদান বেশি থাকলে মাটি অম্লীয় হয়। viii. এসিড বৃষ্টি: শিল্প প্রধান এলাকার বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বেশি থাকে। এসব গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়ায় এসিড তৈরি করে যা মাটিতে পড়ে মাটিকে অম্লীয় করে।।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নাসিরের জমির সমস্যার কারণগুলো বর্ণনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
