'মাটির বুনট উন্নয়নে জৈব পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ' কৃষি কর্মকর্তার ধারণার আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: “মাটির বুনট উন্নয়নে জৈব পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ”- কৃষি কর্মকর্তার ধারণার আলেকে উক্তিটি বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে হারেস আলীর জমি এঁটেল প্রকৃতির এবং ঐ জমিতে ধান ছাড়া অন্য কোনো ফসল ভালো হয় না। এ অবস্থা জানতে পেরে কৃষি কর্মকর্তা বলেন দো-আঁশ মাটি ফসল উৎপাদনের জন্য উত্তম এবং জৈব সার প্রয়োগে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়। মাটির বুনট উন্নয়নে জৈব পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটির বুনট উন্নয়নের জন্য মাটিতে সবুজ সার, কম্পোস্ট সার, খামারজাত সার এবং কেঁচো সার ব্যবহার করা হয়। সবুজ সার প্রয়োগে মাটির জৈব পদার্থসমূহ বৃদ্ধি পায় এবং নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এ সার মাটির রাসায়নিক ও ভৌত গুনাগুণের উন্নয়ন ঘটায়। আবর্জনা পচা সার মাটির বুনট উন্নয়নের পাশাপাশি এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করে। খামারজাত সারে অধিক পুষ্টি উপাদান থাকে এবং এ সার প্রয়োগে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে মাটির বুনট উন্নত হয়। এ সার ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল স্বাভাবিক হয়। কেঁচো সার প্রয়োগে, কেঁচোর দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা মাটিতে প্রয়োগকৃত জৈব পদার্থের সাথে মিশে জৈব সারে পরিণত হয় এবং মাটির বুনট পরিবর্তন করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, “মাটির বুনট উন্নয়নে জৈব পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ” – কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ ও যুক্তিসম্মত।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
'মাটির বুনট উন্নয়নে জৈব পদার্থের ভূমিকা গুরুত্বপূর্ণ' কৃষি কর্মকর্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
