রতন মিয়া কোন পদ্ধতিতে ধান চাষ করে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে রতন মিয়া SRI পদ্ধতিতে ধান চাষ করে। SRI হলো পানি সেচের মাধ্যমে ধান চাষের এমন একটি কৃষি পরিবেশগত পদ্ধতি যাতে মাটি, পানি ও উদ্ভিদ পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা কিছুটা ভিন্নরকম করতে হয় অথচ ধানের ফলন হয়. স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ১. চারার বয়স : কম বয়সের (১০ – ১৫ দিনের) চারা রোপণ করা হয় । এতে চারা শক্ত থাকে বলে মারা যায় না এবং রোপণের পর আগাম থোড় বের হয় না । রোপণ দূরত্ব : এ পদ্ধতিতে সারি থেকে সারির দূরত্ব ২৫-৪0 সে.মি. করে বর্গাকারে চারা রোপণ করা হয়। প্রতি গোছাতে মাত্র একটি চারা রোপণ করা হয়। সার ব্যবস্থাপনা : SRI পদ্ধতিতে রাসায়নিক সার কম দিয়ে জৈব সার বেশি দেওয়া হয়। এতে মাটি, পানি ও বাতাসের পরিবেশ ভালো থাকে । ৪. আগাছা দমন : রাইচ উইডার দিয়ে আগাছা দমন করে মাটির সাথে আগাছা মিশিয়ে দেওয়া হয়, যা পচে জৈব সারের কাজ করে । চারা রোপণের ১০-১২ দিন পর থেকে কাইচ থোড় আসা পর্যন্ত ২/৩ বার এ কাজ করতে হবে। ৫. বীজ বপন ও বীজ হার : SRI পদ্ধতিতে বিশুদ্ধ ও ভালো বীজ নির্বাচন করতে হয় । এক্ষেত্রে প্রচলিত পদ্ধতির চেয়ে ৭০-৮০% বীজ কম লাগে। হেক্টর প্রতি জমিতে চারা রোপণের জন্য মাত্র ৬-৭ কেজি বীজের প্রয়োজন হয় । ৬. সেচ ব্যবস্থাপনা : পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে সেচ দিতে হয়। ৭.ফসল সংগ্রহ : সনাতন পদ্ধতির তুলনায় ১০–১৫ দিন পূর্বে ফসল পেকে যায় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রতন মিয়া কোন পদ্ধতিতে ধান চাষ করে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
