উদ্দীপকে উল্লিখিত নতুন পদ্ধতিতে ধান চাষ কেন লাভজনক ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নতুন পদ্ধতিটি হলো ধান চাষের SRI পদ্ধতি। SRI পদ্ধতি একটি আধুনিক ধান চাষ পদ্ধতি। এটি হলো কম পরিমাণে সার ও পানি ব্যবহার করে ধান হতে পর্যাপ্ত ফলন পাওয়ার কৌশল। এ কৌশল অবলম্বন করার ফলে ধান চাষে কৃষকদের প্রচলিত পদ্ধতির তুলনায় কম পরিমাণে সেচ ও সার প্রয়োজন হয়। SRI পদ্ধতিতে একটি চারা রোপণ করা হয় বলে গাছ মাটির নিচ স্তর হতে সহজে পুষ্টি উপাদান নিতে পারে বলে গোছাতে কার্যকরী কুশির সংখ্যা বেশি হয় এবং গোছা আকারে বড় হয় । জমিতে আগাছা ও চিটা কম হয় বলে ধানের দানা পুষ্ট ও ভারী এবং সমস্ত জমির ধান একসাথে সমভাবে বেড়ে ওঠে। একই সময়ে পাকে এবং ফলনও বৃদ্ধি পায় এমনকি এ পদ্ধতিতে কৃষক নিজেই পরিপুষ্ট বীজ উৎপাদন করে সংগ্রহ করতে পারেন । অতএব বলা যায় যে, উপরোল্লিখিত কারণে উদ্দীপকে বর্ণিত নতুন পদ্ধতি অর্থাৎ SRI পদ্ধতিতে ধান চাষ লাভজনক ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নতুন পদ্ধতিতে ধান চাষ কেন লাভজনক ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
