চিত্র 'ক' ও চিত্র 'খ' এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত 'চিত্র-ক' হলো ধান চাষে SRI (System of Rice Intensification) পদ্ধতি এবং চিত্র-খ হলো ধান চাষে গতানুগতিক পদ্ধতি । নিচে পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করা হলে- ১. SRI পদ্ধতিতে ধান চাষে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোর সুষম সমন্বয় হয় বিধায় মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদন ব্যয় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম হয় । গতানুগতিক পদ্ধতিতে এক গোছায় ৩-৪টি চারা রোপণ করা হয় । SRI পদ্ধতিতে প্রতি গোছায় ১টি করে চারা রোপণ করা হয় বলে বীজের পরিমাণ কম লাগে । ৩. SRI পদ্ধতিতে সম্পূর্ণ ধান উৎপাদন প্রক্রিয়ায় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম শ্রমিক ব্যবহার হয় । ৪. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে সেচ কাজে (৩০ – ৩৫%) পানি কম লাগে। ফলে সেচ খরচ গতানুগতিক পদ্ধতির তুলনায় অনেক কম লাগে । ৫ঃ গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে (২৫ – ৩০%) সার কম লাগে। ৬. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে প্রতি গোছায় কুশির সংখ্যা বেশি হয় । ৭. SRI পদ্ধতিতে ধানের জীবনকাল স্বাভাবিকের চেয়ে ১০-১৫ দিন কমে যায়। ৮. SRI পদ্ধতিতে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম থাকে বলে গতানুগতিক পদ্ধতির তুলনায় ফলন বেশি হয়। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায়, ধান চাষে SRI পদ্ধতি ও গতানুগতিক পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্র 'ক' ও চিত্র 'খ' এর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
