চিত্র 'ক' ধান উৎপাদনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে— যুক্তিসহকারে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত 'চিত্র-ক' হলো ধান চাষে SRI পদ্ধতি। SRI পদ্ধতি ধান উৎপাদনে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। নিচে তা যুক্তিসহকারে বিশ্লেষণ করা হলো— SRI পদ্ধতিতে কৃষি উপকরণ কম লাগে। ফলে উৎপাদন খরচ কম হয়। ধান উৎপাদন বেশি হয়। অতি যত্ন, সঠিক পরিমাণ সেচ, আগাছা দমনসহ বিভিন্ন কারণে ফলন বেশি হয়। অতি পরিচর্যা করা হয়। উৎপাদন সময় কম লাগে কারণ কম বয়সের চারা লাগানো হয় ফলে বীজ কম লাগে। জৈব সার দেওয়া হয় ফলে রাসায়নিক সার কম লাগে। যন্ত্র দিয়ে আগাছা দমন করা হয়। ফলে আগাছানাশক দিতে হয় না। পর্যায়ক্রমিক ভিজানো ও শুকানো পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ফলে পানি কম লাগে ও সেচের খরচ কম লাগে। মিথেন গ্যাস কম উৎপন্ন হয়। তাই এটি পরিবেশবান্ধব পদ্ধতি। এ পদ্ধতিতে শ্রমিক অনেক কম লাগে। ফলে মোট উৎপাদন খরচ অনেক কম লাগে । উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায়, SRI পদ্ধতিতে ধান উৎপাদন অনেক সুবিধাজনক এবং এ পদ্ধতিতে ধান উৎপাদন হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্র 'ক' ধান উৎপাদনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে— যুক্…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
