উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] পদ্ধতি এবং 'B [গণিত] পদ্ধতির মধ্যে ধান চাষে কোনটি লাভজনক? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A পদ্ধতি হলো ধান চাষে SRI পদ্ধতি এবং B পদ্ধতি হলো ধান চাষে গতানুগতিক পদ্ধতি। ধান চাষে পদ্ধতি দুটির মধ্যে SRI পদ্ধতি অধিক লাভজনক। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. SRI পদ্ধতিতে ধান চাষে সংশ্লিষ্ট সকল বিষয়গুলোর সুষম সমন্বয় হয় বিধায় মোট উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সামগ্রিক উৎপাদন ব্যয় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম হয় । ২. গতানুগতিক পদ্ধতিতে এক গোছায় ৩-৪টি চারা রোপণ করা হয়। SRI পদ্ধতিতে প্রতি গোছায় ১টি করে চারা রোপণ করা হয় বলে বীজের পরিমাণ কম লাগে । ৩. SRI পদ্ধতিতে সম্পূর্ণ ধান উৎপাদন প্রক্রিয়ায় গতানুগতিক পদ্ধতির তুলনায় কম শ্রমিক ব্যবহার হয় । ৪. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে সেচ কাজে (৩০ – ৩৫%) পানি কম লাগে। ফলে সেচ খরচ গতানুগতিক পদ্ধতির তুলনায় অনেক কম লাগে । ৫. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে (২৫ – ৩০%) সার কম লাগে। ৬. গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতিতে প্রতি গোছায় কুশির সংখ্যা বেশি হয়। ৭. 'SRI পদ্ধতিতে ধানের জীবনকাল স্বাভাবিকের চেয়ে ১০-১৫ দিন কমে যায়। ৮. SRI পদ্ধতিতে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব কম থাকে বলে গতানুগতিক পদ্ধতির তুলনায় ফলন বেশি হয়। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায়, ধান চাষে গতানুগতিক পদ্ধতির তুলনায় SRI পদ্ধতি খুবই লাভজনক ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A পদ্ধতি এবং 'B পদ্ধতির মধ্যে ধান চাষে কোনটি ল…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
