উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের (?) চিহ্নিত সার দ্বারা সবুজ সারকে বুঝানো হয়েছে এবং (?) চিহ্নিত পদ্ধতিটি দ্বারা সবুজ সার ব্যবহার করে বেলে মাটিকে দো-আঁশ মাটিতে পরিবর্তন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- বেলে মাটির কণা বড় হওয়ায় পুষ্টি ও পানি ধারণ ক্ষমতা কম । এজন্য বেলে মাটি অনুর্বর। এজন্য সবুজ সার প্রয়োগ করে বেলে মাটিকে দোআঁশ মাটিতে পরিবর্তন করা হয়। বেলে মাটিতে ডাল বা শিম জাতীয় শস্য চাষ করে ফল আসার আগে সম্পূর্ণ গাছ পাওয়ার টিলার দিয়ে জমির বেলে মাটির সাথে মিশিয়ে গাছ পাওয়ার টিলার দিয়ে জমির বেলে মাটির সাথে মিশিয়ে দিলেই সবুজ সার প্রয়োগ করা হয়। সাধারণত দেশি ধৈঞা, আফ্রিকান জাতের ধৈজ্ঞা, মটর, শণ, পাট ইত্যাদি দিয়ে সবুজ সার তৈরি করা হয়। চৈত্র-বৈশাখ মাসে জমিতে চাষ দিয়ে খুব ঘন করে বীজ বপন করতে হয়। বীজ বপনের দুই মাসের মধ্যে গাছ সবুজ ও নরম অবস্থায় কেটে মাটিতে শুইয়ে দিতে হয়। এরপর লাঙল বা কোদাল বা পাওয়ার টিলার দিয়ে বেলে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ধৈঞা পচতে ২০ – ২৫ দিন সময় লাগে । পচনের সময় ইউরিয়া দিলে দ্রুত পচে। এটা উৎকৃষ্ট জৈব সার। অন্যান্য জৈব সারের চেয়ে সবুজ সারে নাইট্রোজেন ও রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বেলে মাটিতে মিশে মাটি দোআঁশে পরিবর্তন হয় । বেলে মাটির কণার সাথে সবুজ সার মিশে কণাসমূহকে আঠার মতো 'আটকিয়ে রাখে। সবুজ সার পুষ্টি বাড়ায় এবং মৃত্তিকার সঠিক আর্দ্রতা বজায় রাখে। এভাবে সবুজ সার ভৌত ও রাসায়নিক গুণাগুণ উন্নত করে বেলে মাটিকে দোআঁশে পরিবর্তন করে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
