মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটি অর্থাৎ সবুজ সারের ভূমিকা নিচে মূল্যায়ন করা হলো- সবুজ সার এক প্রকার জৈব সার। ডাল বা শিম জাতীয় (লিগিউমিনাস) শস্য যেমন— ধৈঞা, গো মেটর, শণপাট ইত্যাদি জন্মিয়ে ফুল আসার আগে সম্পূর্ণ গাছ মাটির সাথে মিশিয়ে দিয়ে পচনের মাধ্যমে সবুজ সার তৈরি করা যায়। সবুজ সার মাটিতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ যোগ করে যা মাটির গঠনকে উন্নত করে পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং মাটির ফসল উৎপাদন ক্ষমতা বাড়ায় । সবুজ সার মাটিতে নাইট্রোজেনের সরবরাহ বৃদ্ধি করে অনুর্বর মাটিকে উর্বর করে। জমিতে সবুজ সার প্রয়োগের ফলে মাটিস্থ অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়। এছাড়াও সবুজ সারের সাথে সবুজ পদার্থ মাটিতে যোগ হওয়ার সময় নাইট্রেজেন ছাড়াও ফসফেট, চুন ম্যাগনেসিয়াম, সবগুলো খাদ্য উপাদান ও অণুখাদ্য উপাদানগুলোর সরবরাহও বাড়ে। এর অনেক অণুখাদ্যই অম্লীয় মাটিতে বিভিন্ন কারণে জমে যায় । এভাবে সরবরাহ বৃদ্ধি করে উর্বর করা যায় । আর এভাবেই, মাটির উর্বরতা বৃদ্ধিতে উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
