উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে কীভাবে সাহায্য করবে ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি হলো AWD (Alternate Wetting and Drying) পদ্ধতি। এসআরআই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেচে কম পানি দিয়ে গাছের চাহিদা পূরণ করা। এজন্য AWD পদ্ধতিতে ধান গাছে পানির চাহিদার সময় ও সঠিক পরিমাণে সেচ দেওয়া হয়। অর্থাৎ AWD পদ্ধতি হলো ধান ক্ষেতে প্রয়োজনমতো সেচ দেওয়া । এতে পানি কম লাগে এবং ধানের উৎপাদন খরচ ২৫ – ৩০ শতাংশ কমে। গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে সেচ দিলে ২৫ – ৩০ শতাংশ পানি কম লাগে । উল্লেখ্য, বোরো ধান চাষে সব সময় পানির প্রয়োজন নেই। শুধু চাহিদার সময় সেচ দিলেই হয়। প্রচলিত সেচে প্রতি কেজি ধান উৎপাদন করতে ৩৫০০ - ৪০০০ লিটার পানি লাগে। কিন্তু AWD পদ্ধতিতে মাত্র, ২০০০ লিটার পানি লাগে। যার মাধ্যমে উৎপাদন খরচ অনেক কমিয়ে আনা যায়। আর এভাবেই উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি অর্থাৎ AWD পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে সাহায্য করবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে কীভাবে সা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
