গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি হলো SRI (System of Rice Intensification) পদ্ধতি । নিচে তার এ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করা হলো— কৃষিক্ষেত্রে SRI পদ্ধতি একটি আধুনিক ধান চাষ পদ্ধতি। এটি হলো কম পরিমাণে সার ও পানি ব্যবহার করে ধান হতে পর্যাপ্ত ফলন পাওয়ার কৌশল। এ কৌশল অবলম্বন করার ফলে ধান চাষে কৃষকদের প্রচলিত পদ্ধতির তুলনায় কম পরিমাণ সেচ ও সার প্রয়োজন হবে। SRI পদ্ধতিতে একটি চারা রোপণ করা হয় বলে গাছ মাটির নিচুস্তর থেকে সহজে পুষ্টি উপাদান নিতে পারে, ফলে গোছাতে কার্যকরী কুশির সংখ্যা বেশি হয় এবং গোছা আকারে বড় হয়। জমিতে আগাছা ও চিটা কম হয় বলে ধানের দানা পুষ্ট ও ভারী হয় এবং সমস্ত জমির ধান একসাথে সমভাবে বেড়ে ওঠে, একই সময়ে পাকে এবং ফলনও ১৫% বৃদ্ধি পায়। এমনকি এ পদ্ধতিতে কৃষক নিজেই পরিপুষ্ট বীজ উৎপাদন করে সংগ্রহ করতে পারেন। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে একথা বলা যায় যে, গনি মিয়ার দেখা ধান চাষের আধুনিক SRI পদ্ধতিটি গ্রহণ করা যথার্থ ও যুক্তিপূর্ণ এমনকি লাভজনক ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
