রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মি. রিপনের জমির মাটিতে অম্লত্ব বৃদ্ধি পেয়েছে। তার এ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা কিছু প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । আমরা জানি, মাটিতে অম্লত্ব বাড়ার সাথে সাথে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন (লৌহ) ইত্যাদি প্রাপ্তি বেশি হয় ও গাছের পক্ষে বিষক্রিয়া সৃষ্টি করে। এর সাথে বিনিময়যোগ্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যায় ও গাছ এসব প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতিতে পড়ে। ফসফরাসের প্রাপ্তিও কমে যায়। কেননা পিএইচ কমলে অ্যালুমিনিয়াম ও আয়রন ফসফেটের সঙ্গে রাসায়নিক সংযোগে ফসফেট মাটিতে আবদ্ধ হয়ে যায়। সারের মাধ্যমে দেওয়া ফসফেটের ঘাটতি সৃষ্টি হয়। ল্যাটারাইট শ্রেণির মাটিতে এ প্রক্রিয়া বেশি হয়। অম্ল মাটিতে মলিবডেনামের প্রাপ্তি কমে । কিন্তু লৌহ, বোরন, দস্তা ও ম্যাঙ্গানিজের প্রাপ্তি বৃদ্ধি পায়। এ অনাকাঙ্ক্ষিত ফলাফলের জন্য ফসলের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় । অর্থাৎ দেখা যাচ্ছে, ফসল উৎপাদনে মাটির অম্লত্ব একটি মারাত্মক প্রতিবন্ধকতা, তাই ফসল ফলানোর পূর্বে অবশ্যই অম্লত্ব দূর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়টি বিবেচনা করেই কৃষি কর্মকর্তা অম্লত্ব সমস্যা সমাধানের পরামর্শ দেন। সুতরাং, মি, রিপনের জমির মাটির অম্লতা প্রশমনে কৃষি কর্মকর্তার পরামর্শ যথার্থ ছিল।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
