মাটির ক্ষারত্ব হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: মাটি ক্ষারীয় হওয়ার কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো- i. ক্ষারীয় শিলা থেকে সৃষ্ট মাটি, যেমন- চুনাপাথর, ডলোমাইট এ চুনের পরিমাণ বেশি থাকে। অধিক হারে শামুক-ঝিনুক থাকে বলে মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হয়। ii. জলবায়ুর কারণে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের চুয়ানি কম হয়। ফলে মাটির ওপর স্তরে ক্ষারীয় দ্রব্য জমে মাটিতে ক্ষারত্ব বৃদ্ধি পায়। আবার সেচের মাধ্যমে জমিতে যে পানি জমতে দেওয়া হয় সেই পানিতে লবণ থাকলেও মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হতে পারে। iii. সামুদ্রিক লোনা পানির প্লাবনে জমি নিয়মিত প্লাবিত হলে মাটির লবণাক্ততা বেড়ে যায়। লোনা পানিতে লবণ বেশি থাকে। অন্যদিকে সোডিয়াম আয়নের আধিক্য থাকে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাটির ক্ষারত্ব হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
