উদ্দীপকে উল্লেখিত ধান চাষের নতুন পদ্ধতিটি হলো SRI পদ্ধতি নিচে এ পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা করা হলো—
১. চারার বয়স : কম বয়সের (১০ - ১৫ দিনের) চারা রোপণ করা হয়। এতে চারা শক্ত থাকে বলে মারা যায় না এবং রোপণের পর আগাম থোড় বের হয় না।
২. রোপণ দূরত্ব : এ পদ্ধতিতে সারি থেকে সারির দূরত্ব ২৫-80 সে.মি. করে বর্গাকারে চারা রোপণ করা হয়। প্রতি গোছাতে মাত্র একটি চারা রোপণ করা হয়।
৩. সার ব্যবস্থাপনা : SRI পদ্ধতিতে রাসায়নিক সার কম দিয়ে জৈব সার বেশি দেওয়া হয়। এতে মাটি, পানি ও বাতাসের পরিবেশ ভালো থাকে।
৪. আগাছা দমন : রাইচ উইডার দিয়ে আগাছা দমন করে মাটির সাথে আগাছা মিশিয়ে দেওয়া হয়, যা পচে জৈব সারের কাজ করে। চারা রোপণের ১০-১২ দিন পর থেকে কাইচ থোড় আসা পর্যন্ত ২/৩ বার এ কাজ করতে হবে।
৫. বীজ বপন ও বীজ হার : SRI পদ্ধতিতে বিশুদ্ধ ও ভালো বীজ নির্বাচন করতে হয়। এক্ষেত্রে প্রচলিত পদ্ধতির চেয়ে ৭০-৮০% বীজ কম লাগে। হেক্টর প্রতি জমিতে চারা রোপণের জন্য মাত্র ৬-৭ কেজি বীজের প্রয়োজন হয়।
৬. সেচ ব্যবস্থাপনা : পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে সেচ দিতে হয়।
৭. ফসল সংগ্রহ : সনাতন পদ্ধতির তুলনায় ১০-১৫ দিন পূর্বে ফসল পেকে যায়।