পানির সেচ ও নিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: ফসলের জমিতে সেচ দিলে ফসলের ফলন বাড়ে, গাছের দৈহিক বৃদ্ধি দ্রুত হয়। গাছ রসালো, সবুজ ও সতেজ হয়। গাছ মাটি থেকে সহজে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। রোগ পোকা ও আগাছার প্রকোপ কমে, মাটিস্থ অনুজীবের কার্যাবলি বৃদ্ধির ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। অন্যদিকে জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে ফসলের বৃদ্ধি ব্যাহত হয়, মাটির গুণাগুণ নষ্ট হয় এবং অনেক সময় গোড়া পচে গিয়ে গাছ মারা যায়। পানি নিকাশ করলে গাছের মূলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, পুষ্টি শোষণক্ষমতা বাড়ে, উৎপাদন ক্ষমতা বাড়ে, মাটির ভৌতও রাসায়নিক গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
পানির সেচ ও নিকাশের গুরুত্ব ব্যাখ্যা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
