শফিকের মন্তব্য যাচাই কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত "পরিবারের শিশুর সংখ্যায় নামসূচক স্কেল ব্যবহৃত হয়েছে” – শফিকের এই মন্তব্যটি যথার্থ নয়। আমরা জানি, যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং শূন্যকে পরমশূন্য বিবেচনা করা হয়, তাকে আনুপাতিক পরিমাপন বা স্কেল বলে। এ পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর সকল গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায়। উদ্দীপকে প্রদত্ত 6টি পরিবারের শিশুর সংখ্যা যথাক্রমে 3, 2, 1, 0, 4, 1। এখানে, ১ম পরিবারের শিশুর সংখ্যা ২য় পরিবারের শিশুর সংখ্যা অপেক্ষা একজন বেশি। আবার ১ম পরিবারের শিশুর সংখ্যা ৩য় এবং ৬ষ্ঠ পরিবারের শিশুর সংখ্যা অপেক্ষা তিনগুণ। অনুরূপভাবে বলা যায়, ৫ম পরিবারের শিশুর সংখ্যা ৩য় এবং ৬ষ্ঠ পরিবারের শিশুর সংখ্যার চারগুণ এবং ২য় পরিবারের দ্বিগুণ। অর্থাৎ, তথ্যের মানগুলোর উপর সকল গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায়। আবার, ৪র্থ পরিবারের শিশুর সংখ্যা 0 (শূন্য) দ্বারা বুঝায়, ঐ পরিবারটিতে কোনো শিশু নেই অর্থাৎ পরমশূন্য। সুতরাং পরিবারের শিশুর সংখ্যা একটি আনুপাতিক স্কেল। অতএব বলা যায়, শফিকের মন্তব্যটি যথার্থ ছিল না।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
শফিকের মন্তব্য যাচাই কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
