শিক্ষার্থীদের উচ্চতা কোন ধরনের পরিমাপন স্কেল? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষার্থীদের উচ্চতা অনুপাতিক পরিমাপন স্কেল। ব্যাখ্যা : যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয় তাকে আনুপাতিক পরিমাপন স্কেল বলে। শিক্ষার্থীদের উচ্চতা আনুপাতিক পরিমাপন স্কেল। কারণ শিক্ষার্থীদের উচ্চতাগুলোকে ক্রম অনুসারে সাজানো যায়, মানগুলো গণনা ও শ্রেণিকরণযোগ্য। শিক্ষার্থীদের উচ্চতাগুলোর উপর সকল গাণিতিক প্রক্রিয়া যেমন-যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায়। অতএব, শিক্ষার্থীদের উচ্চতা আনুপাতিক পরিমাপন স্কেল।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
শিক্ষার্থীদের উচ্চতা কোন ধরনের পরিমাপন স্কেল? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
