আয় ও ব্যয়ের চলক দুটি কোন পরিমাপনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: আয় ও ব্যয়ের চলক দুটি আনুপাতিক পরিমাপনকে নির্দেশ করে । ব্যাখ্যা : যে পরিমাপন স্কেলের সাহায্যে তথ্যের কোনো বৈশিষ্ট্যকে পূর্ব হতে নির্ধারিত কোনো আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করা হয় এবং শূন্যকে পরমশূন্য বিবেচনা করা হয়, তাকে আনুপাতিক পরিমাপন বলে। এতে তথ্যের একক থেকে এককের মধ্যে ব্যবধান বা দূরত্ব সমান থাকে। এ পদ্ধতিতে তথ্যের মানগুলোর উপর সকল গাণিতিক প্রক্রিয়া যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায়। আয় ও ব্যয়ের চলক দুটির মধ্যে আনুপাতিক পরিমাপনের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। অতএব, আয় ও ব্যয়ের চলক দুটি আনুপাতিক পরিমাপনকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
আয় ও ব্যয়ের চলক দুটি কোন পরিমাপনকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
