বিচ্ছিন্ন চলকের মান কি অপূর্ণ সংখ্যা হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: বিচ্ছিন্ন চলকের মান অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে। ব্যাখ্যা : যে সংখ্যাবাচক চলক কেবলমাত্র গণনাযোগ্য পৃথক পৃথক পূর্ণ বা ভগ্নাংশ মান গ্রহণ করে, তাকে বিচ্ছিন্ন চলক বলে। বিচ্ছিন্ন চলকের মানগুলো গণনা করা যায়। বিচ্ছিন্ন চলকের মান সাধারণত পূর্ণসংখ্যা হয়। যেমন- পরিবারের সদস্য সংখ্যা, হাতের আঙুলের সংখ্যা, কারখানার শ্রমিক সংখ্যা ইত্যাদি। তবে বিচ্ছিন্ন চলকের মান ভগ্নাংশও হতে পারে। যদিও মানগুলো গণনাযোগ্য ও পৃথক পৃথক হয় । যেমন- বাংলাদেশের মুদ্রার মান— পঁচিশ পয়সা (0.25), পঞ্চাশ পয়সা (0.50)। এরূপে দেড় [গণিত] ইঞি তারকাঁটা, আড়াই [গণিত] ইঞ্চি তারকাঁটা ইত্যাদি বিচ্ছিন্ন চলক। কেননা মানগুলো দেখতে ভগ্নাংশ হলেও এগুলো আসলে গণনাযোগ্য ও পৃথক পৃথক। অতএব বলা যায়, বিচ্ছিন্ন চলকের মান অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা হতে পারে।
HSC Statistics 1st Paper Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 1: পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা · সৃজনশীল
বিচ্ছিন্ন চলকের মান কি অপূর্ণ সংখ্যা হতে পারে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
